শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ২৫ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে ‘মোশারেফ হোসেন শাজাহান শিক্ষাবৃত্তি’ দিয়েছে কাঁঠালিয়া এ কে মুসলিম ইনস্টিটিউট। গতকাল রোববার ক্রিস্টাল-ইন মিলনায়তনে এ বৃত্তি দেওয়া হয়। ইনস্টিটিউট ও ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এম মোকাম্মেল হক, ভোলা জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের প্রমুখ। ভোলা-১ (ভোলা সদর) আসনের সাবেক সাংসদ ও ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহানের নামে দুই বছর ধরে এ শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।