শিক্ষাবৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ঢাকার সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রানী বালো। সাজেদা ফাউন্ডেশনের পাবনা জেলা প্রধান মতিয়ার রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউএনও কায়ছারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১০৩ শিক্ষার্থীকে ২ লাখ ১৬ হাজার ৯০০ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।