শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলার ৯৭ জন মুক্তিযোদ্ধার মেধাবী সন্তানদের গতকাল শনিবার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে এই বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠান করা হয়। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, নারী নেত্রী শীলা রায়, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে শিক্ষারত ৯৭ জনকে ১ লাখ ৩৫ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ অফিস