শিক্ষাবৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে গতকাল বৃহস্পতিবার তিনটি বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন ও ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মিড ডে চালু করা বিদ্যালয়গুলো হলো পূর্বধলা মডেল, উত্তর পূর্বধলা ও ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা হয়। সেখানে ইউএনও নমিতা দে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা প্রমুখ।