শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল সোমবার ৯৬ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এক বছরের বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে বেলা ১১টায় পৌরসভার জিয়াউর রহমান সড়কে ট্রাস্ট চত্বরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ ও ট্রাস্টি জাহিদুর রহমান। আরও বক্তব্য দেন প্রান্তকথা পত্রিকার প্রকাশক রেজওয়ানুল হক, সাবেক পৌর মেয়র রাজিউর রহমান, বিপিবি স্কুলের প্রধান শিক্ষক মো. আলম প্রমুখ।