শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মোস্তফা কামাল স্মৃতি পর্ষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে মোস্তফা কামাল চৌধুরী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। স্মৃতি পর্ষদের আহ্বায়ক নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় লালমনিরহাট জেলা ন্যাপের (মোজাফ্ফর) সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাওয়া মেধাবী তিন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি ও সনদ দেওয়া হয়।