শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট শহরের তালুক খুটামারার লোকসংগীতচর্চা ও গবেষণা সংগঠন আরশীনগর বাংলাদেশের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ২০০ জন লোকসংগীত শিশুশিল্পীকে এ বৃত্তি দেওয়া হয়। তাদের প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট তিন লাখ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ও বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক। নীলকমল মিশ্রের সভাপতিত্বে সভায় সংগঠনের সহসভাপতি ফেরদৌসী রহমান, বাদশা আলম প্রমুখ বক্তব্য দেন।