শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ঢাকাস্থ হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন’ নামের একটি সেবামূলক সংগঠনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বতিহালা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি দেওয়া হয়। সংগঠন সূত্র জানায়, উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের মোট ৪০ জনকে বাছাই করা হয়। মাধ্যমিক পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা, নিম্নমাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৫০০ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা উপকরণও দেওয়া হয়।