প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া ১৮২ জন সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে জেলার দোয়ারাবাজার উপজেলার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চবিদ্যালয়কে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ট্রাস্টের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা লে. কর্নেল (অব.) এ এস হেলাল উদ্দিন পিএসসি।