প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সোনালী ব্যাংক চাঁদপুর শাখা এ বৃত্তি প্রদান করে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে চাঁদপুর শাখা মিলনায়তনে সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সুলতান খান, শিক্ষার্থী আসমা আক্তার ও শরীফুল ইসলাম।