প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাত উপজেলার ৪৭ জন গরিব ও মেধাবী ছাত্রছাত্রী ও প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা এককালীন শিক্ষাবৃত্তি দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেডের গাইবান্ধার আঞ্চলিক কার্যালয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ব্যাংকের গাইবান্ধার প্রধান শাখা কার্যালয় চত্বরে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক অমরেন্দ্র নাথ বিশ্বাস। এ সময় সোনালী ব্যাংক রংপুর অঞ্চলের মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান, গাইবান্ধা অঞ্চলের উপসহকারী মহাব্যবস্থাপক মাহবুবর রহমান ও গাইবান্ধা অঞ্চলের ১১টি শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। মাহবুবর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ বৃত্তি দেওয়া হয়।