শিক্ষাবৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গতকাল মঙ্গলবার নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের স্কুলব্যাগ, ইউনিফর্ম ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) প্রকল্পের অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করে উপজেলা প্রশাসন। বেলা তিনটার দিকে উপজেলার রজনীকান্ত উচ্চবিদ্যালয়ে প্রাথমিক শাখায় ১৬১ জন, মাধ্যমিক শাখায় ৮০ জন, উচ্চমাধ্যমিক শাখায় ৮ জন ও স্নাতক শাখায় ৩ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া ১৬১ জনকে স্কুলব্যাগ ও ১৭৪ জনকে ইউনিফর্ম দেওয়া হয়। রাজবাড়ী প্রতিনিধি|