প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সুবিধাবঞ্চিত ৭০ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৫৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ঠাকুরগাঁওবাসীদের সংগঠন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউএসএ এই বৃত্তি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউএসএর জেলা শাখার সমন্বয়ক মোস্তাক আলম। এতে হরিপুর মোসলেম উদ্দীন মহাবিদ্যালয়ের শিক্ষক আবদুল বাসেদ প্রধান, যাদুরানী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও প্রতিনিধি