শিক্ষাবৃত্তি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে ‘বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় গতকাল শনিবার উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯১ জন শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন, সাবেক মেয়র কামাল হোসেন, শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রমুখ। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|