শিক্ষাবৃত্তি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে বিদ্যালয় ও কলেজের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। অনুষ্ঠানে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন ছাত্রীকে বাইসাইকেল এবং ৯৮ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মুনতাসীর মামুন, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম প্রমুখ।