শিক্ষাবৃত্তি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সমিতির সদস্যদের ১৭ জন ছেলেমেয়েকে ৮৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও ৩ জন অসুস্থ সদস্যকে ১৫ হাজার টাকা চিকিৎসা-সহায়তা দেওয়া হয়েছে। সমিতির প্রধান পৃষ্ঠপোষক জেলা প্রশাসক জহির রায়হান গতকাল রোববার দুপুর ১২টায় জেলা কালেক্টরেট চত্বরে সমিতির কার্যালয়ের সভাকক্ষে এ টাকা বিতরণ করেন। সমিতির কুষ্টিয়া শাখার চেয়ারম্যান সৈয়দ ওবাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকসানা পারভীন, সমিতির সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জহির রায়হান বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পেলেই হবে না, তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।