শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে সরকার যত্নশীল: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে যত্নশীল। এ কারণে এ সরকারের আমলে দেশের শিক্ষার মান এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে, তা দূর করতে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। শুধু উদ্যোগই নয়, কঠোর অবস্থান নিয়ে দমন করছেন।গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। তিনি নিজেও ১৯৫৫-৫৬ সালে এ স্কুলে পড়াশোনা করেছেন। আগের সব সরকারের সময়কে অন্ধকারাচ্ছন্ন আখ্যায়িত করে কৃষিমন্ত্রী বলেন, ওই সময়গুলোতে দেশের শিক্ষাব্যবস্থায় এক নৈরাজ্যকর পরিস্থিতি লক্ষ্য করা গেছে, যে কারণে বিগত সময়ে দেশের স্কুলগুলোর কোনো উন্নয়ন হয়নি।স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান, সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, স্কুলের প্রাক্তন ছাত্রী শামসুন্নাহার ও কুলসুম বেগম। স্কুলের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় গত শুক্রবার।