শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক শিক্ষার অবসানে শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। বেসরকারি শিক্ষক-কর্মচারীরা চরম অবহেলা ও বঞ্চনার শিকার। তাঁরা অর্থনৈতিক ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। উৎসব ভাতা পান মূল বেতনের ২৫ শতাংশ। এ ছাড়া ১ লাখের বেশি শিক্ষক এমপিওবিহীন থাকায় মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা অষ্টম জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।

সমিতির চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রণজিৎ নাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক প্রদীপ কানুনগো প্রমুখ।