শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষক সমিতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ৬ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। একই সঙ্গে দেশের পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় উন্নয়ন করতে হলে সবার আগে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করতে হবে। তাই জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি অত্যন্ত ন্যায়সংগত।
সরকার কয়েক দিন আগে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণা দিলেও এই সংগঠনের আশঙ্কা, আগামী ২৫ বছরেও দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি এবং উচ্চবিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করা সম্ভব নয়।