শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিশিষ্ট নাগরিকের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানিয়ে সিলেটের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সমপ্রতি শিক্ষামন্ত্রী দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস পদকে ভূষিত হয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: নির্বাচন কমিশনের সচিব ড. মোহামঞ্চদ সাদিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী।