শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনেসকোর সহসভাপতি নির্বাচিত হওয়ায় ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয় শ্রেণির প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে অভিনন্দন জানিয়েছে তাঁর মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে দেশের সীমানার বাইরেও স্থান করে নিচ্ছে, এটাই তার প্রমাণ।
গত শনিবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি-বিষয়ক সংস্থা ইউনেসকোর সদর দপ্তরে সংস্থাটির ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট দ্বিতীয় শ্রেণির (ক্যাটাগরি) ইনস্টিটিউটের স্বীকৃতি পায়। একই অধিবেশনে শিক্ষামন্ত্রী সংস্থাটির সহসভাপতি নির্বাচিত হন।