শিক্ষামন্ত্রীকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মুঠোফোনে পাঠানো খুদে বার্তায় গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল রোববার বিষয়টি লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়।১৩ জুন রাতে শিক্ষামন্ত্রীকে একটি মুঠোফোন থেকে ওই হুমকি দেওয়া হয়। খুদে বার্তায় তাঁকে হত্যার হুমকি দেওয়া ছাড়াও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়। এই জুনের মধ্যে তাঁকে হত্যা করা হবে বলে জানানো হয়। উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে নুরুল ইসলাম নাহিদ খুদে বার্তার মাধ্যমে হুমকি পাওয়ার কথা জানালেও কোনো মন্তব্য করেননি।