শিক্ষামন্ত্রীর অন্য রকম ব্যস্ততা
মঞ্চ, চেয়ার খালি পড়ে আছে। যাঁর মঞ্চে বসার কথা, তাঁকে অভ্যর্থনায় ব্যস্ত দেখা যাচ্ছে। যাঁরাই আসছেন, তাঁদের সাদরে গ্রহণ করছেন। কুশলাদি বিনিময় করে একান্তে কথাও বলছেন। আবার কাউকে হাত ধরে নিয়ে বসাচ্ছেন নির্ধারিত আসনে। বিদায়বেলায় আবার মঞ্চ ছেড়ে গিয়ে দাঁড়ালেন ফটকে। সবার প্রতি জানালেন কৃতজ্ঞতা। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সিলেট নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় সম্মেলনকক্ষে গত বৃহস্পতিবার তিনি স্থানীয় সাংবািদকদের জন্য ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেন৷ ওই দিন রাত নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এভাবেই তিনি সাংবাদিকদের অভ্যর্থনা জানান ও তাঁদের সঙ্গে কুশলািদ বিনিময় করে অন্য রকম ব্যস্ততায় সময় কাটান৷
অনুষ্ঠানে সিলেটে কর্মরত দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সিলেটের দুটি প্রেসক্লাবের নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।