শিক্ষামন্ত্রীর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনবৈষম্য ও মর্যাদার প্রশ্নে শিক্ষকদের আন্দোলনের ইস্যুটির শিগগিরই সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ আশার বাণী শোনান। শিক্ষামন্ত্রী বলেন, ‘...তাঁদের (শিক্ষকদের) যে বেতন-ভাতার প্রয়োজন আছে, তা নির্ধারণ করেই তাঁদের বেতন দিতে হবে। এটা নিয়ে মন্ত্রিসভায় অনেক সময় নষ্ট হয়েছে। এ ব্যাপারটিকে আমরা এখন অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। আর বেশি সময় লাগবে না একটা সুন্দর সমাধানে আসতে।’ দীর্ঘ ২০ বছর পর সব অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে গতকাল ওই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।