শিক্ষামন্ত্রীর এপিএসকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ-কে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী আজ প্রথম আলোকে এ তথ্য জানান। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ শিক্ষামন্ত্রী প্রথম দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর এপিএস হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু তাঁকে নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে।