শিক্ষামন্ত্রীর নতুন এপিএস জাকির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁরই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
এর আগে এ পদে ছিলেন মন্মথ রঞ্জন বাড়ৈ। ব্যাপক বিতর্ক থাকায় তাঁকে গত ২০ জুলাই এপিএসের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তাঁকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উপ-কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।