ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতি এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে কোনো ‘অবিবেচনাপ্রসূত’ মন্তব্য করা থেকে বিরত থাকতে সব মহলের প্রতি অনুরোধ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল এক যুক্ত বিবৃতিতে এ অনুরোধ করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে উল্লেখ করেন। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার বিষয়ে মত প্রকাশ করেন।
শিক্ষক সমিতি বলেছে, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গুণগত মানের প্রতিফলনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে ফুটে ওঠে।’