শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে না জানিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে কিছু সিদ্ধান্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় শিক্ষামন্ত্রী তাঁর সঙ্গে আলোচনা করে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একাদশ শ্রেণির ভর্তির সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের ‘মতবিরোধের’ মধ্যে এই নির্দেশনা নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ আলোচনা চলছে।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, এখানে নির্দেশনার কি আছে? রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রীই মন্ত্রণালয়ের প্রধান। মন্ত্রীর নির্দেশ ছাড়া সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, কয়েক দিন ধরে সংসদের অধিবেশনে থাকায় মন্ত্রণালয়ে যেতে পারছেন না। এ জন্য সংসদে বসে নিজের নোট বইয়ে কয়েকটি বিষয় লিখেছেন। তাঁর একান্ত সচিবের মাধ্যমে এসব বিষয় করার জন্য বলেছেন। এইচএসসি ফল প্রকাশ, একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় তালিকার বিষয়সহ পাঁচটি বিষয়ে যেন তাঁর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া আগামীকাল বুধবার উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠেয় সভার আয়োজনটি যেন ভালো ভাবে করা হয় সেটিও বলেছেন শিক্ষামন্ত্রী।