শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল শনিবার নোয়াখালী ও রাজবাড়ীতে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা সদরের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও রাজবাড়ীর বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামেলা দুটি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। মেলার অনুষ্ঠানসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশীয় পিঠা প্রদর্শনীসহ নানা কর্মসূচি নোয়াখালী অফিস ও রাজবাড়ী প্রতিনিধি।