শিক্ষামেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ। মেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান। বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক, সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি এস এম জাকারিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওবাইদ, কাঞ্চনা এ আই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমল কান্তি দাশ, মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী প্রমুখ।