প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে গত বৃহস্পতিবার বিকেলে শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তারসহ জেলার পাঁচটি উপজেলার শিক্ষা কর্মকর্তারা। মেলায় উপজেলার পাঁচটি প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে পৃথক স্টল দেওয়া হয়। সন্ধ্যায় মেলাস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।