প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার তজুমদ্দিন উপজেলার শতভাগ শিশুদের স্কুলগামী করা এবং ঝরে পড়া রোধ করতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামেলা হয়েছে। গত শুক্রবার বিকেলে চাঁচড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও মাঠে এসব অনুষ্ঠান হয়। গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থা এ মেলার আয়োজন করে। চাঁচড়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সহসভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চাঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া, শিক্ষক আবুল কালাম, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মো. হান্নান, প্রমুখ। ভোলা অফিস