শিক্ষামেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, সাঘাটা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকায়েপ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদ বখতিয়ার আলম। মেলায় শিক্ষা-উপকরণ নিয়ে ২৭টি স্টল ছিল। মেলায় উপজেলার শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে ক্রেস্ট ও একটি করে মেহগনিগাছের চারা দেওয়া হয়। গাইবান্ধা প্রতিনিধি।