শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল পৌরসভার মাছিমদিয়া দক্ষিণ-পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুরু হয়েছে জাতীয় শিক্ষামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সোমবার মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক সুবাস বোস। জেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে মেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে বসে। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা জেসের আলী। বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র সরকার, লোহাগড়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নাজমুল হক প্রমুখ। নড়াইল প্রতিনিধি