শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে শিক্ষামেলায় খুদে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প দেখছেন অতিথিরা। গতকাল শহরের হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো
নোয়াখালীতে শিক্ষামেলায় খুদে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প দেখছেন অতিথিরা। গতকাল শহরের হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা ছবি l প্রথম আলো

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে সপ্তাহব্যাপী শিক্ষামেলা শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ মেলার আয়োজন করেছে। গতকাল সোমবার শহরের হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সিদ্দিকী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য
দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।