শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই প্রথমবারের মতো শিক্ষামেলার আয়োজন করছে। ২৭-২৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বনানী ক্যাম্পাসে চলছে এই মেলার কার্যক্রম। মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমি আশাবাদী যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সবচেয়ে সেরা ইউনিভার্সিটি হয়ে উঠবে।’ এ ছাড়া এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পরিবেশ ও সার্বিক সুযোগ-সুবিধা দেখে তাঁর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে যাচ্ছে। পরে এফবিসিসিআইয়ের পক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে তিনি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত বলেন, ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আমরা নর্থ আমেরিকান শিক্ষা পদ্ধতি অনুসরণ করি। শিক্ষার্থীরা এখানে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে। আমাদের সমঝোতা চুক্তির মাধ্যমে সরাসরি চাকরির সুবিধা পাবে।’
বিজ্ঞপ্তি