প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত এই জেলার শিক্ষার্থীরা মেলায় ১১টি স্টল দেন। এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে কীভাবে পড়াশোনা করতে হবে তার ধারণা দেন তাঁরা। মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানোর পাশাপাশি গণিত অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।