শিক্ষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুদিনব্যাপী শিক্ষামেলা গতকাল সোমবার শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টায় এর উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান ও সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক প্রমুখ। মেলায় শিক্ষা-প্রযুক্তিবিষয়ক ১৪টি স্টল বসে।