শিক্ষামেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানসম্পন্ন শিক্ষা জাতির প্রতিজ্ঞা’—এই স্লোগানে গতকাল শনিবার থেকে সুনামগঞ্জে পাঁচ দিনব্যাপী শিক্ষামেলা শুরু হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর চত্বরে এই মেলার আয়োজন করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম গোলাম কিবরিয়া। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হজরত আলী, সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক বিপ্লব চন্দ্র দাস প্রমুখ। সুনামগঞ্জ অফিস|