শিক্ষামেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জামালপুরে দুই দিনব্যাপী শিক্ষামেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ মেলা শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শাহাবুদ্দিন খান জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের প্রাঙ্গণে এর উদ্বোধন করেন। মেলা উপলক্ষে সেখানে আলোচনা সভা হয়। এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান আরজু ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান। মেলায় প্রাথমিক শিক্ষা পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে ১০টি স্টল বসানো হয়েছে।