শিক্ষামেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইউনিভার্সিটিতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিক্ষামেলা-২০১০। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০টি বিভাগ অংশ নিচ্ছে। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য গোলাম আলী ফকির। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মসিহ উর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল, অধ্যাপক তোফায়েল আহমেদ প্রমুখ। আয়োজকেরা জানান, মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গ্রীষ্মকালীন সেমিস্টারে শিক্ষার্থীদের কোর্স ফি ৪০ থেকে শতভাগ পর্যন্ত ছাড়ে ভর্তির সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি।