শিক্ষার উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিক্ষার উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আর সে শিক্ষা হতে হবে যুগোপযোগী ও আধুনিক। তাই বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।গতকাল সোমবার সকালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম। কনভোকেশন স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ১৮০ জন গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।