প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় শিক্ষা ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ও অসামঞ্জস্য রয়ে গেছে। মানসম্পন্ন শিক্ষার উন্নয়নে সুসমন্বয় দরকার।
গতকাল বৃহস্পতিবার রাঙামাটি সদর উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে বালুখালী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষানুরাগী সমঞ্চাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিনয়ন চাকমাসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা বক্তব্য দেন।