শিক্ষার পরিবেশ নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক মতবিনিময় সভা আজ বুধবার সকালে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত এ সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুল ও কলেজের প্রধান ও অধ্যক্ষেরা উপস্থিত থাকবেন। এ ছাড়া চট্টগ্রামের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরাও সভায় অংশ নেবেন।
শিক্ষা বোর্ড সূত্র জানায়,সভায় উপস্থিত থাকবেন সাংসদ আফছারুল আমীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন ও মাদ্রাসা ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর।