শিক্ষার মান উন্নয়নে নীলফামারীতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার গুণগত মান উন্নয়নে গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারী সরকারি কলেজে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কলেজের মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কলেজের একাডেমিক মান উন্নয়ন কমিটির আহ্বায়ক আমির আলী।সভায় কলেজের একাডেমিক মান উন্নয়নে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দিকনির্দেশনামূলক আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, কলেজে শিক্ষকদের ৭০টি পদের মধ্যে ২৯টি পদ শূন্য থাকায় শিক্ষাব্যবস্থায় বিঘ্ন ঘটছে। সভায় শূন্যপদে অবিলম্বে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, উপাধ্যক্ষ দিদারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল লতিফ, যুগ্ম সম্পাদক তহিদুল ইসলাম, ছাত্র রাশেদুজ্জামান, ছাত্রী ছাদিয়া আক্তার, অভিভাবক আলমগীর সরকার, সমর কুন্ডু, অপরেস চন্দ্র বসাক প্রমুখ।