শিক্ষার মান উন্নয়নে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে গতকাল শুক্রবার আলোচনা সভা হয়েছে। শিকদারী এলাকার সালেহা-ইমার কোল্ডস্টোরেজে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন ও ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী। সভায় উপজেলার ২১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।