প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ রেজা আলী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর। শিক্ষার মান উন্নয়নে গৃহীত পদক্ষেপের সুফল জনগণ পেতে শুরু করেছে। নতুন নতুন প্রতিষ্ঠান তৈরির ফলে শিক্ষার হার বাড়ছে এবং কর্মসংস্থান হচ্ছে। তিনি গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের নবপ্রতিষ্ঠিত কাঁঠাল স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন করে এসব কথা বলেন। কাঁঠাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক, কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমুখ।