শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সভায় বক্তারা বেসরকারি কলেজশিক্ষকদের অবহেলিত ও বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেন। শিক্ষা জাতীয়করণ ছাড়া এ বৈষম্য দূর করা সম্ভব নয় বলেও মনে করেন তাঁরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় বরিশাল ইসলামিয়া কলেজ মিলনায়তনে বরিশাল বিভাগের কলেজশিক্ষকদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশালের সভাপতি মো. হারুন অর রশীদ খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মহসিন উল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সামসুল আলম, গৌরাঙ্গ চন্দ্র কুণ্ডু, আবদুল লতিফ খান, আবদুস ছালাম, আক্তারুজ্জামান, সুলতান মাহমুদ, আবদুল মাজেদ, নুরুদ দারাস, সালমা বেগম, ইফতেখার রসুল, উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল প্রমুখ।