শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা গতকাল শনিবার ফেনী শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।