শিক্ষার মানোন্নয়নে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার বেলা একটায় স্থানীয় মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই সভা হয়। ওই কলেজের শিক্ষক পরিষদ এ সভার আয়োজন করে। কলেজের অধ্যক্ষ আবদুস সামাদের সভাপতিত্বে এবং প্রভাষক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কলেজশিক্ষক আবুল কালাম আজাদ, কাওছার রশিদ, জি এম হাবিব খান, মো. জসিম উদ্দিন, ইসমাইল হোসেন, তৌহিদুল আলম, সালমা আক্তার। অধ্যক্ষ আবদুস সামাদ বলেন, কলেজে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি